মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নিউজ টু নারায়ণগঞ্জ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিউজ টু নারায়ণগঞ্জ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



নিউজ টু নারায়ণগঞ্জ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ২০১৫ সালে যাত্রা শুরু করা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল “নিউজ টু নারায়ণগঞ্জ” ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে ১১ পাউন্ড কেক কেটে নিউজ টু নারায়ণগঞ্জ এর ১১ বর্ষপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি জনাব মোঃ সিদ্দিকুর রহমান মিয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ,ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ডিবি মোঃ হাছিনুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ আল তাওহীদ ।
অনুষ্ঠানে ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ১১ বছর পদার্পণের শুভ উদ্বোধন ঘোষণা করেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি নিবন্ধিত পোর্টালটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, প্রতিষ্ঠানটি পেশাদারিত্ব ও ইথিকস বজায় রেখে যুগের পর যুগ টিকে থাকবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের পক্ষে কাজ করে যাবে।
প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোঃছিদ্দিকুর রহমান মিয়া বক্তব্যে বলেন সংবাদপত্র হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বিচার, শাসন ও আইন বিভাগের পাশাপাশি আধুনিক যুগে সংবাদপত্র সমাজ ও রাষ্ট্রের দর্পণ হিসেবে“নিউজ টু নারায়ণগঞ্জ” কাজ করছে বলে মন্তব্য করেন।
প্রধান আলোচ্যক নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন আগামী দিনগুলোতেও নিউজ টু নারায়ণগঞ্জ”একই নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে সত্যনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রেখে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের সামনে তুলে ধরবে এবং গণমাধ্যমে ইতিবাচক অবদান রাখবে।
স্বাগত বক্তব্যে এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জের একমাত্র নিবন্ধিত নিউজ পোর্টাল, ২০১৫ সাল থেকে হাটি হাটি পা পা করে আজ ১১ বছরে পদার্পণ করেছে, আমি নিউজ টু নারায়ণগঞ্জ এর সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক কলাকুশলীকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই ,সম্পাদক ও প্রকাশক মো: ইব্রাহিম খলিল তিনি এই নিউজ টু নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ জাতীয় সংসদ, বাংলাদেশ সচিবালয় এবং আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশ সরে জমিন সংবাদ সংগ্রহ করে সংবাদ প্রকাশ করে আসছে । নিউজ টু নারায়ণগঞ্জ এর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ তিনি বলেন বলেন,“নিউজ টু নারায়ণগঞ্জ” দীর্ঘ ১১ বছর ধরে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এই গণমাধ্যমটি সত্য প্রকাশে সাহসী ভূমিকা পালন করবে এবং সমাজের উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ ছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১১ পাউন্ড কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।
নিউজ টু নারায়ণগঞ্জ এর প্রকাশক ও সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল সভাপতির বক্তব্যে সকল পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সত্য ও জনকল্যাণের পক্ষে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২০:৫০:১৯   ২৮ বার পঠিত