বর্ণাঢ্য আয়োজনে নিউজ টু নারায়ণগঞ্জ-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্ণাঢ্য আয়োজনে নিউজ টু নারায়ণগঞ্জ-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



নিউজ টু নারায়ণগঞ্জ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ২০১৫ সালে যাত্রা শুরু করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ বর্ণাঢ্য আয়োজনে তার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ১১ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোঃ সিদ্দিকুর রহমান মিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ হাছিনুজ্জামান এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ আল তাওহীদ।

অনুষ্ঠানে ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ১১ বছরে পদার্পণের শুভ উদ্বোধন ঘোষণা করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি নিবন্ধিত এই নিউজ পোর্টালটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, “প্রতিষ্ঠানটি পেশাদারিত্ব ও সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে যুগের পর যুগ টিকে থাকবে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের পক্ষে কাজ করে যাবে।”

প্রধান অতিথি বিচারপতি মোঃ সিদ্দিকুর রহমান মিয়া তাঁর বক্তব্যে বলেন, “সংবাদপত্র হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বিচার, শাসন ও আইন বিভাগের পাশাপাশি আধুনিক যুগে সংবাদমাধ্যম সমাজ ও রাষ্ট্রের দর্পণ হিসেবে কাজ করে। ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সেই দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।”

প্রধান আলোচক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “‘নিউজ টু নারায়ণগঞ্জ’ আগামী দিনগুলোতেও একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সত্যনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রেখে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের সামনে তুলে ধরবে এবং গণমাধ্যমে ইতিবাচক অবদান রাখবে।”

স্বাগত বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “নারায়ণগঞ্জের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ ২০১৫ সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে আজ ১১ বছরে পদার্পণ করেছে। আমি নিউজ টু নারায়ণগঞ্জ-এর সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক ও কলাকুশলীকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। প্রকাশক ও সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল এই নিউজ পোর্টালের মাধ্যমে বাংলাদেশ জাতীয় সংসদ, বাংলাদেশ সচিবালয় এবং দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে সরেজমিনে সংবাদ সংগ্রহ করে তা প্রকাশ করে আসছেন। আমি নিউজ টু নারায়ণগঞ্জ-এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, “‘নিউজ টু নারায়ণগঞ্জ’ দীর্ঘ ১১ বছর ধরে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই গণমাধ্যমটি সত্য প্রকাশে সাহসী ভূমিকা পালন করবে এবং সমাজের উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি আশাবাদী।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “‘নিউজ টু নারায়ণগঞ্জ’ বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ১১ বছরে পদার্পণ করায় নিউজ টু নারায়ণগঞ্জ-এর প্রকাশক, সম্পাদক এবং এর সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

বিশেষ অতিথির বক্তব্যে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া বলেন, “সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থে সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর যাত্রা শুরু হয় ২০১৫ সালে। প্রকাশক ও সম্পাদক মোঃ ইব্রাহীম খলিলের নেতৃত্বে তাঁর হাত ধরেই এ সংবাদমাধ্যমটির পথচলা শুরু হয়। দীর্ঘ ১১ বছরের এ যাত্রায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে নিউজ টু নারায়ণগঞ্জ আজ পাঠকমহলে একটি জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য অনলাইন সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।”

তিনি আরও বলেন, “হাঁটি হাঁটি পা পা করে ২০২৬ সালে নিউজ টু নারায়ণগঞ্জ ১১ বছরে পদার্পণ করেছে। এটি শুধু একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতার এক গৌরবময় অর্জন। আজ আমরা অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। আমি বিশ্বাস করি, নিউজ টু নারায়ণগঞ্জ আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।”

ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু বলেন, “আজ আমরা এক আনন্দঘন পরিবেশে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে এই সংবাদমাধ্যমটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলের আস্থা অর্জন করেছে।”

তিনি বলেন, “বর্তমান সময়ে গণমাধ্যমের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সমাজের বাস্তব চিত্র তুলে ধরা, জনমত গঠন এবং দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা পালন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ তার প্রতিষ্ঠালগ্ন থেকে সাহসিকতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সেই দায়িত্ব পালন করে আসছে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “ভবিষ্যতেও নিউজ টু নারায়ণগঞ্জ যুগোপযোগী, তথ্যনির্ভর ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে নারায়ণগঞ্জসহ দেশব্যাপী গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে তার দৃঢ় অবস্থান অব্যাহত রাখবে।”

এ ছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১১ পাউন্ডের কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক রোকসানা সামিয়া।

নিউজ টু নারায়ণগঞ্জ এর প্রকাশক ও সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল সভাপতির বক্তব্যে পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও সত্য, বস্তুনিষ্ঠতা ও জনকল্যাণের পক্ষে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২০:৫০:১৯   ৪৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহ্বান সাখাওয়াতের
বিদেশি পিস্তল-গুলিসহ ‘মানিক গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার
সাংবাদিকতায় অবদানে সম্মাননা স্মারক পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ