মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

প্রথম পাতা » আন্তর্জাতিক » মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল
বুধবার, ২২ জুলাই ২০২৬



মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় ৯টা ৩০ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০১ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ১৬ ডলারে লেনদেন হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাহিনীর দক্ষিণ ও পশ্চিম ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা এবং এর জবাবে ইরানের বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে হামলার পর তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

এর আগে মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম পাঁচ সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ০১ ডলারে লেনদেন শেষ করে। একই দিনে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৯১ ডলারে স্থির হয়।

বাংলাদেশ সময়: ১৩:১৯:৩৭   ৭৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ