![]()
আজ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬। ইতিহাসের পাতায় ২৩ জুলাই দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম এবং স্মরণীয় মৃত্যুর কারণে বিশেষ তাৎপর্য বহন করে। এই দিনে বিশ্বরাজনীতি, বিজ্ঞান, সাহিত্য, প্রযুক্তি ও ক্রীড়াঙ্গনে ঘটেছে বহু উল্লেখযোগ্য ঘটনা। একই সঙ্গে আজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মদিনও।
ইতিহাস
১৭৯৩ - ফ্রান্স-এর হাত থেকে মেইনজ পুনরুদ্ধার করে প্রুশিয়া।
১৮২৯ - আমেরিকাতে উইলিয়াম অস্টিন বার্ড টাইপরাইটারের পূর্বসুরী টাইপোগ্রাফার পেটেন্ট করেন।
১৮৮১ - আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।
১৮৯৩ - কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ পূর্বতন বেঙ্গল একাডেমি অব লিটারেচার স্থাপিত হয়।
১৯০০ -প্রথম প্যান-আফ্রিকা সম্মেলনের আয়োজন।
১৯০৩ - ফোর্ড মোটরগাড়ি কোম্পানি ডেট্রয়েটে প্রথম গাড়ি বিক্রি করেছে।
১৯১৪ - সার্বিয়াকে চরমপত্র দেয় অস্ট্রিয়া।
১৯২১ - চীনের কমিউনিস্ট পার্টির প্রথম প্রতিনিধি সম্মেলনের আয়োজন।
১৯২৩ - মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের নতুন লোজান চুক্তি (Traité de Lausanne) স্বাক্ষরিত।
১৯২৭ - ব্যক্তিগত উদ্যোগে ভারতের বোম্বাইয়ে প্রথম বেতার সম্প্রচার শুরু হয়।
১৯৩৪ - ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করে।
১৯৪২ - বুলগেরিয়ার কবি ও সমাজতান্ত্রিক নিকোলা ভ্যাপসারভকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হত্যা করা হয়।
১৯৪২ - ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।
১৯৫২ - জেনারেল মহম্মদ নেগুইবের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে মিশরের রাজা ফারুক ক্ষমতাচ্যুত হন।
১৯৯২ - জর্জিয়ার কাছ থেকে আবখাইজয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯৫ - হেল-বপ ধূমকেতু আবিষ্কার হয়। পরের বছরের শুরুতে সেটি খালি চোখে দৃশ্যমান হয়।
২০০৭ - বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত।
জন্ম
১৮০৮ - হরচন্দ্র ঘোষ, উনিশ শতকের বাঙালি জজ।
১৮৪৩ - রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষ, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী। (মৃ.২৯/১০/১৯১০)
১৮৫৬ - বাল গঙ্গাধর তিলক, ভারতের জাতীয়তাব্দী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী ও স্বাধীনতা কর্মী। (মৃ.০১/০৮/১৯২০)
১৮৭৮ - ইরাকের কাজেমাঈন শহরে বিখ্যাত আলেমে দ্বীন আয়াতুল্লাহ সাদরুদ্দিন সাদর।
১৮৮৪ - এমিল জ্যানিংস, জার্মান অভিনেতা। (মৃ. ১৯৫০)
১৮৮৬ - ওয়াল্টার হার্মান শটকি, জার্মান পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৭৬)
১৮৮৮ - রেমন্ড চ্যান্ডলার, ব্রিটিশ-মার্কিন ঔপন্যাসিক এবং চিত্রনাট্যকার। (মৃ. ১৯৫৯)
১৮৯২ - হাইল স্যালেসি, ইথিওপীয় সম্রাট। (মৃ. ১৯৭৬)
১৮৯৫ - পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র, অন্যতম সাংসদ, আইনজ্ঞ, বাগ্মী। (মৃ.২৫/০৭/১৯৫৩)
১৮৯৮ - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিংশ শতকের বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক। (মৃ.১৪/০৯/১৯৭১)
১৯০০ - সুইস লেখক ও ইতিহাসবিদ জুলিয়েট ব্র্যান্ডনসান।
১৯০৬ - ভ্লাডিমির প্রেলগ, ক্রোয়েশীয়-সুইস জৈব রসায়নবিদ। (মৃ. ১৯৯৮)
১৯০৬ - চন্দ্রশেখর আজাদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। (মৃ.২৭/০২/১৯৩১)
১৯২৫ - তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। (মৃ.০৩/১১/১৯৭৫)
১৯৪৯ - ক্লাইভ রাইস, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ২০১৫)
১৯৫০ - অ্যালান টার্নার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৫২ - পল হিবার্ট, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ২০০৮)
১৯৫৩ - গ্রাহাম গুচ, ইংল্যান্ডের সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
১৯৫৭ - হল্যান্ডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা থিও ভ্যান গগ।
১৯৬১ - উডি হ্যারেলসন, মার্কিন অভিনেতা ও নাট্যকার।
১৯৬৫ - স্ল্যাশ, ব্রিটিশ সঙ্গীতশিল্পী ও গীতিকার।
১৯৬৭ - ফিলিপ সিমোর হফম্যান, আমেরিকান অভিনেতা, পরিচালক এবং প্রযোজক। (মৃ. ২০১৪)
১৯৭২ - ফ্লয়েড রেইফার, বিশিষ্ট বার্বাডিয়ান ক্রিকেটার।
১৯৭৬ - ইয়েহুডিট পোল্গার, হাঙ্গেরীয় দাবাড়ু।
১৯৮২ - পল ওয়েসলি, আমেরিকান অভিনেতা, পরিচালক এবং প্রযোজক।
১৯৮৬ - মেহদী হাসান খান, অভ্র কী-বোর্ড-এর প্রোগ্রামার।
১৯৮৯ - ড্যানিয়েল র্যাডক্লিফ, ইংরেজ অভিনেতা।
১৯৯২ - ড্যানি ইংস, ইংরেজ ফুটবলার।
১৯৯৬ - ডেভিড ডব্রিক, স্লোভাক ইউটিউব ব্যক্তিত্ব।
মৃত্যু
১৮৮৫ - ইউলিসিস এস. গ্রান্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি।
১৯১৬ - স্যার উইলিয়াম র্যামজি, স্কটিশ রসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী। (জ.০২/১০/ ১৮৫২)
১৯৩৩ - যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবী ও আইনজীবী। (জ.২২/০২/১৮৮৫)
১৯৪২ - অ্যান্ডি ডুকাট, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও ফুটবলার। (জ. ১৮৮৬)
১৯৪৮ - ডি ডব্লিউ গ্রিফিথ, প্রভাবশালী মার্কিন চলচ্চিত্র পরিচালক। (জ. ১৮৭৫)
১৯৫৭ - ইতালীয় কথাসাহিত্যিক জুজেপ্পে লাম্পাদুজার।
১৯৬৩ - নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় বাঙালি শিশুসাহিত্যিক,লেখক ও বাংলা চলচ্চিত্র জগতের এক অন্যতম ব্যক্তিত্ব। (জ.১৫/০১/১৯০৫)
১৯৬৬ - মন্টগামারি ক্লিফট, মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও বেতার অভিনেতা। (জ. ১৯২০)
১৯৬৮ - হেনরি ডেল, ইংরেজ ওষুধবিজ্ঞানী ও শারীরতত্ত্ববিদ। (জ. ১৮৭৫)
১৯৭১ - ভ্যান হেফলিন, মার্কিন মঞ্চ, বেতার ও চলচ্চিত্র অভিনেতা। (জ. ১৯১০)
১৯৮৫ - জনি ওয়ারডল, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা। (জ. ১৯২৩)
১৯৯৯ - এস এম আহমেদ হুমায়ুন, বাঙালি লেখক ও সাংবাদিক। (জ. ১৯৩৬)
১৯৯৯ - মরক্কোর বাদশা দ্বিতীয় হাসান।
২০০৪ - মেহমুদ, ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক এবং প্রযোজক। (জ. ২৯/০৯/১৯৩২)
২০০৭ - মুহাম্মদ জহির শাহ, আফগানিস্তানের শেষ বাদশাহ। (জ. ১৯১৪)
২০১২ - ক্যাপ্টেন ডাক্তার লক্ষ্মী সেহগল, আজাদ হিন্দ ফৌজের রাণী ঝাঁসি রেজিমেন্টের প্রধান। (জ.২৪/১০/১৯১৪)
২০১২ - স্যালি রাইড, আমেরিকান মহাকাশচারী এবং প্রকৃতিবিজ্ঞানী। (জ. ১৯৫১)
২০১৩ - দালমা সান্তোস, ব্রাজিলিয়ান ফুটবলার। (জ. ১৯২৯)
২০১৮ - বাসবী নন্দী, ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্রাভিনেত্রী। (জ. ০৫/১২/১৯৩৯)
২০১৭ - জন কুন্ডলা, আমেরিকান বাস্কেটবল কোচ। (জ. ১৯১৬)
২০২১ - একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। (জ. ২১/০২/১৯৫০)
বাংলাদেশ সময়: ১৫:৪১:০৮ ৫ বার পঠিত