
ফরিদপুর প্রতিনিধি:মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরের ওপর নির্মম নির্যাতন করে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা ইউসুফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ সময়
তারা বলেন, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর আবদুত তাওয়াব, এবি সিদ্দিকী মিতুল, অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম, প্রিন্স আলী , মৃধা প্রিন্স আলী , মরহুমের ভাই মোহাম্মদ নাজমুল বেপারী , মরহুমের স্ত্রী বেদানা বেগম ছেলে শাহাদাত হোসেন।
তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এরপর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বরাবরে স্মারকলিপি প্রদান করেন ।
বাংলাদেশ সময়: ২৩:০৩:৩৮ ৩ বার পঠিত