বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ঠে নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ঠে নির্মাণশ্রমিকের মৃত্যু
শনিবার, ২৫ জুলাই ২০২৬



বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ঠে নির্মাণশ্রমিকের মৃত্যু

বরগুনার পাথরঘাটায় একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে হাসান গাজী (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে পাথরঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজারের রিপনের ভবনে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে হাসান গাজী তালুক চরদুয়ানি বাজারের রিপনের ভবনে কাজ করতে যান। সেখানে গিয়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে। এ সময় তার অবস্থার অবনতি দেখে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম মুঠোফোনে জানান, ঘটনার কথা শোনার পরে থানা থেকে পুলিশ গেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২:৩৪:৪৫   ৬৯ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় শান্তির সমাজ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা
নারায়ণগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
১৮৩ বোতল এসকাফসহ রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে - ববি হাজ্জাজ
প্রথমবার অংশ নিয়েই ভেনিসে বাংলাদেশি সিনেমার পুরস্কার জয়
নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ