‘শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই’

প্রথম পাতা » আইন আদালত » ‘শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই’
শনিবার, ২৫ জুলাই ২০২৬



‘শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই’

আগামী সোমবার (২৭ জুলাই) শাপলা চত্বর হত্যা মামলার প্রতিবেদন দাখিল ও বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (২৫ জুলাই) তিনি এ তথ্য জানান।

এ মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন সূত্র জানায়, এ মামলায় ১৪ মে সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল।

এর আগে, ৭ মে দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন। ওইদিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করা হয়, যার সঙ্গে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীপু মনির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। একইসঙ্গে একাত্তর টেলিভিশনের মাধ্যমে ওই ঘটনার বিষয়ে উসকানিমূলক প্রচারের অভিযোগও আনা হয় ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১২:৩৩:৪৯   ৭০ বার পঠিত  




আইন আদালত’র আরও খবর


হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন
আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে: চিফ প্রসিকিউটর
বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ