বিলাসবহুল গাড়িতে ১৪০ কেজি গাঁজা, র‍্যাবের অভিযানে জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিলাসবহুল গাড়িতে ১৪০ কেজি গাঁজা, র‍্যাবের অভিযানে জব্দ
রবিবার, ২৬ জুলাই ২০২৬



বিলাসবহুল গাড়িতে ১৪০ কেজি গাঁজা, র‍্যাবের অভিযানে জব্দ

নারায়ণগঞ্জের বন্দরে বিলাসবহুল একটি জিপ থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাব-১১। তবে অভিযানের সময় গাড়িতে থাকা এক মাদক কারবারি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে বন্দর উপজেলার মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১১ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ মাদক চক্র বিলাসবহুল একটি জিপে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে মদনপুর এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়।

র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে টয়োটা ক্লুগার মডেলের একটি হার্ড জিপ থেকে এক ব্যক্তি দ্রুত নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ভেতর থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, জব্দ করা মাদক ও গাড়িটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:০২   ৪১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ