সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ
রবিবার, ২৬ জুলাই ২০২৬



সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ২০২৫-২০২৬ অর্থবছরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের (SEND) শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের আওতায় এ্যাসিসটিভ ডিভাইস (হুইলচেয়ার) বিতরণ করা হয়েছে।

রবিবার(২৬ জুলাই) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আটজন অটিস্টিক শিশুর মাঝে এই হুইলচেয়ার উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

​উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪১, জামালপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।

​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, ​”বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজেরই অংশ। তারা অবহেলার পাত্র নয়, বরং সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে। বর্তমান সরকার এই শিশুদের মূল স্রোতোধারায় ফিরিয়ে আনতে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। আজকের এই হুইলচেয়ার বিতরণ তাদের শিক্ষা ও চলাফেরাকে আরও সহজ করবে। আসুন, আমরা সবাই মিলে এই নিষ্পাপ শিশুদের পাশে দাঁড়াই এবং তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিই।”
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, ​”উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময়ই বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই শিশুদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করা যাবে না। আজকের এই ক্ষুদ্র প্রয়াস তাদের বিদ্যালয়ে যাতায়াত ও দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তি আনবে। ভবিষ্যতেও তাদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস পাশে থাকবে।”

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিশুদের হাতে হুইলচেয়ার তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। হুইলচেয়ার পেয়ে শিশু ও তাদের অভিভাবকদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৩০   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ