
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল। আজ
রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া চালু থাকলেও ফরিদপুরে তা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না। ফলে প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে শিক্ষার্থীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, যা তাদের ওপর আর্থিক চাপ সৃষ্টি করছে।
তারা অবিলম্বে ফরিদপুরে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর এবং এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:১৫:০০ ২৪ বার পঠিত