প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
রবিবার, ২৬ জুলাই ২০২৬



প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর মধ্যপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী কিশোরী নীলা (১৫), যিনি গরম তরকারিতে পা ঝলসে আহত হয়ে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন, তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছেন মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সী।

রবিবার (২৬ জুলাই) বিকেলে হাসপাতালেই নীলার মা সাজেদার হাতে প্রবাসী এরশাদ মুন্সীর পাঠানো অনুদান তুলে দেন ধলাইরচর এলাকার সমাজসেবক ও ব্যবসায়ী মারুফ শেখ। এ সময় উপস্থিত ছিলেন সাদ্দাম ও আইয়ুব আলী।

প্রবাসী এরশাদ মুন্সী বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই নীলার চিকিৎসার জন্য সামান্য সহযোগিতা করেছি। নীলার মতো অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এমনটাই আন্তরিকভাবে প্রত্যাশা করি।

সমাজসেবক ও ব্যবসায়ী মারুফ শেখ বলেন, প্রবাসী এরশাদ মুন্সীর এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নীলার সুচিকিৎসার জন্য সমাজের সকল হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২৩:১৯:০৩   ৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ