কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬



কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া

বাংলাদেশ ও মালয়েশিয়ার সারাওয়াক রাজ্য কৃষি প্রযুক্তি ও খাদ্য নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে কৃষি খাতে সহযোগিতা জোরদার এবং এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের প্রক্রিয়া শুরু করার বিষয়ে আলোচনা করেছে।

সারাওয়াকে বাংলাদেশের উপ-হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকার নেতৃত্বে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল এবং সারাওয়াকের খাদ্য শিল্প, পণ্য ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রণালয়ের (এম-পিকোর্ড) স্থায়ী সচিব দাতু সিরাই আনাক দাহার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। আজ এখানে প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দুই পক্ষ কৃষি সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করে। বিশেষ করে অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় ধান উৎপাদন ও প্রাণিসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া, কৃষি খাতে সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি কাঠামো তৈরির লক্ষ্যে কৃষি সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের প্রক্রিয়া নিয়েও উভয় পক্ষ আলোচনা করে।

বৈঠকে এ-পিঢোর্ডের স্থায়ী সচিব আসন্ন সারাওয়াক অ্যাগ্রোফেস্ট ২০২৬-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানান।

বৈঠকে সারাওয়াক সরকারের কৃষি, ভেটেরিনারি সেবা, ভূমি উন্নয়ন, কৃষক সংগঠন, রাবার ও সাগো উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে সহযোগিতা জোরদারে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সারাওয়াকের গভর্নর, প্রিমিয়ার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল ল্যাবএশিয়া বোর্নিও এডিশন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় এবং অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করে।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৩৬   ৫৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ধর্ষণ ও মাদকবিরোধী মানববন্ধন থেকে জামালপুরে ছাত্রলীগ নেতা আটক
কালকিনিতে ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ