সদরপুরে জ্ঞানের আলো ছড়াতে বইপড়া উৎসব অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে জ্ঞানের আলো ছড়াতে বইপড়া উৎসব অনুষ্ঠিত
বুধবার, ২৯ জুলাই ২০২৬



সদরপুরে জ্ঞানের আলো ছড়াতে বইপড়া উৎসব অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়াতে বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও জ্ঞানচর্চায় উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে বইপড়া উৎসব। বইপড়া উৎসব ঘিরে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসব মুখর পরিবেশ৷

বুধবার(২৯জুলাই) বিকেল ৪ টায় উপজেলার দরবার হলে সুজন,(সুশাসনের জন্য নাগরিক)সাহিত্য সংগঠন কন্ঠচয়ন,রিডার্স সোসাইটির আয়োজনে আমেনা আক্তার মুন্নীর সঞ্চালনায় এই বইপড়া উৎসব অনুষ্ঠিত হয়।
সদরপুরের সুজন সভাপতি কবির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন, বিশেষ অতিথী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ মামুনুর রহমান, কথা সাহিত্যিক করিম রেজা বাবু, কাজী জেবুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, বিশ্ব জাকের মঞ্জিল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়েজীদ খান,কবি সায়ীদ হাসান সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের জ্ঞানমুলক ও সৃজনশীল বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই মানুষের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ায় এবং একজন শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

আয়োজকরা জানান নতুন প্রজম্মকে বইমুখী করতে এই ধরনের আয়োজন আগামীতে আরো বড়পরিসরে করা হবে। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের আরো সৃজনশীল ও মননশীলতা বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।
পরিশেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন লেখকের বই উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১:৩৭:২২   ৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ