ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বুধবার, ২৯ জুলাই ২০২৬



ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছেন।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আগ্রহের কথা জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে জনশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি এবং বিমান যোগাযোগসহ দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।

শামা ওবায়েদ ইসলাম ব্রুনাইয়ের শ্রমবাজারে বাংলাদেশের প্রবেশাধিকার আরো বাড়ানো এবং বাংলাদেশি নাগরিকদের জন্য অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে তিনি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। এর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের অব্যবহৃত সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে বলেও উল্লেখ করেন।

তিনি দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ-ব্রুনাই চেম্বার অব কমার্স গঠনেরও প্রস্তাব দেন।

শামা ওবায়েদের প্রস্তাবগুলোকে ব্রুনাইয়ের হাইকমিশনার স্বাগত জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরো সম্প্রসারণে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রুনাইয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, পাটজাত পণ্য, কৃষিপণ্য এবং আমের জন্য বাজারসুবিধা বাড়ানো আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ ও ব্রুনাইয়ের চেম্বার অব কমার্স, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ব্যবসায়ী গ্রুপ গঠনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৪:১৯   ১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী
২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
বোয়ালমারীতে ধর্ষণে প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই
এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
বিএনপি’র ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস : এ জেড এম জাহিদ হোসেন
রূপগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
টাইব্রেকারে সিডনি এফসিকে হারাল টটেনহ্যাম
সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী
ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ