ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬



ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭

ইউক্রেনের বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। নিহতদের মধ্যে রাজধানী কিয়েভে একজন এবং মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে ছয়জন রয়েছে।

ক্রিভি রিহে নিহতদের মধ্যে ৫ ও ১২ বছর বয়সী দুই শিশুও রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি বাড়িতে সরাসরি আঘাত হানে। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

হামলার সময় ইউক্রেনের বেশির ভাগ অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়।

রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কয়েকটি অনাবাসিক ভবনে আগুন লাগে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে দুটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে অন্তত ১৫ জন আহত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

হামলার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বড় ধরনের রুশ হামলার আশঙ্কার কথা জানিয়ে বলেন, দেশটির মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের মানুষের জীবন রক্ষায় আন্তর্জাতিক অংশীদারদের দ্রুত ও কার্যকর সহযোগিতা প্রয়োজন।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য পোল্যান্ড নিজেদের আকাশসীমা সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করেছে।

দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, যুদ্ধবিমানের পাশাপাশি একটি আগাম সতর্কীকরণ বিমান, ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ইউনিটও প্রস্তুত রাখা হয়েছে। তাদের মতে, এসব পদক্ষেপ ছিল সম্পূর্ণ প্রতিরোধমূলক।

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেনজা শহরে অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি গুদামে আগুন লেগেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন এবং প্রায় ২০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। হামলার পর ওয়াইল্ডবেরিজ তাদের সরবরাহ ব্যবস্থা পুনর্বিন্যাস করেছে বলে কম্পানিটি জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ড্রোন হামলায় ওয়াইল্ডবেরিজের প্রায় এক ডজন গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রতিষ্ঠানটির গুদাম ধারণক্ষমতার প্রায় ১০ শতাংশ নষ্ট হয়েছে এবং প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল হাজারো ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন।

এদিকে রাশিয়ার বৃহত্তম ব্যাংক স্‌বারব্যাংক সতর্ক করেছে, ওয়াইল্ডবেরিজের ওপর হামলার কারণে প্রতিষ্ঠানটি এবং এর সরবরাহকারীদের আর্থিক চাপ বাড়তে পারে। ফলে ব্যাংকটিকে ঋণ-ক্ষতির জন্য অতিরিক্ত অর্থ সংরক্ষণ করতে হতে পারে। তবে এসব ঘটনার সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইউক্রেন, উভয় দেশই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।

বাংলাদেশ সময়: ১১:২৩:৩৮   ৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭
মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে যুদ্ধ, মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ
আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু
যে কারণে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের
সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান
সিয়াটলে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩, আহত ৪
শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে দিল? অমিত শাহের কাছে জবাব চাইলেন রাহুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ