সদরপুরে অবৈধ ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে অভিযান, ২২০টি জাল জব্দ ও ধ্বংস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে অবৈধ ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে অভিযান, ২২০টি জাল জব্দ ও ধ্বংস
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬



সদরপুরে অবৈধ ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে অভিযান, ২২০টি জাল জব্দ ও ধ্বংস

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: দেশীয় প্রজাতির মাছ এবং জলজ বাস্তুসংস্থান সংরক্ষণের লক্ষ্যে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বালাশিয়া এলাকায় অবৈধ ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।আজ বুধবার ২৯ জুলাই সদরপুর থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নদী ও জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রায় ২১০ থেকে ২২০টি অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, ‘চায়না দুয়ারি’ জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন, ছোট মাছের বেঁচে থাকা এবং জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব জালের কারণে নদী-নালা ও জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি দেশীয় মৎস্যসম্পদেরও ব্যাপক ক্ষতি হয়।

মৎস্য বিভাগ আরও জানায়, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে জেলেদের সচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫৮   ৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের মুখে সরিষাবাড়ীর ছাত্রলীগ নেতা আজগর
একাত্তর পেরিয়ে বাহাত্তরে, স্মৃতির আকাশে জ্বলছেন নাজমুল হক নজীর
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ