অসহায় স্বপ্নার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদরের ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » অসহায় স্বপ্নার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদরের ইউএনও এস এম ফয়েজ উদ্দিন
রবিবার, ২ আগস্ট ২০২৬



অসহায় স্বপ্নার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদরের ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

নারায়ণগঞ্জ সদরে চরম অবহেলা আর অর্থনৈতিক সংকটে পড়া এক অসহায় নারীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। উপজেলার পাঠানতলী এলাকার বাসিন্দা স্বপ্না বেগমের আকুল আবেদনে সাড়া দিয়ে তাকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার পাঠানতলী এলাকার শহীদ গাজীর মেয়ে স্বপ্না বেগম দীর্ঘদিন ধরে চরম পারিবারিক ও আর্থিক সংকটে দিনাতিপাত করছিলেন। কোনো কর্মসংস্থান না থাকায় এবং স্বামী কোনো ধরনের ভরণ-পোষণ বহন না করায় তিন বেলা আহার জোগানোই তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছিল।

এমন পরিস্থিতিতে নিজের পায়ে দাঁড়াতে এবং দর্জির কাজ করে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে একটি সেলাই মেশিনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন স্বপ্না বেগম। আবেদনে তিনি উল্লেখ করেন, “বর্তমানে আমি খুবই সমস্যায় জর্জরিত ও বেকার। একটি সেলাই মেশিন পেলে তা দিয়ে আমি দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করতে পারব।”উক্ত আবেদনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অসহায় এই নারীর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন।

সরকারি সহায়তা বা স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় তাকে একটি সেলাই মেশিন ২-৮-২৬ রোজ রোববার দুপুর ১২টায় ইউএনও নিজ কার্যলয়ে ১টি সেলাই মেশিন প্রদান করেন। এই মানবিক সহায়তার বিষয়ে আবেগাপ্লুত হয়ে স্বপ্না বেগম বলেন, “উপজেলা নির্বাহী অফিসার স্যার আমার মতো একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। একটি সেলাই মেশিন পেলে আমি দর্জির কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারব।

স্যারের এই অবদান আমি সারাজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখব।”প্রশাসনের এমন মানবিক কর্মকাণ্ডে স্থানীয় সচেতন মহলের মাঝে প্রশংসার জোয়ার বইছে। সাধারণ মানুষের মতে, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এমন সহানুভূতিশীল আচরণ অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মনে আত্মবিশ্বাস জোগাতে বড় ভূমিকা রাখছে।

বাংলাদেশ সময়: ১৭:০৭:১৫   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন যুবদল নেতা নান্নু
নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
দুই পা হারানো সত্তার খানের পাশে দাঁড়াল মানবিক সংগঠন সদরপুর
বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না
৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বরগুনায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১
অসহায় স্বপ্নার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদরের ইউএনও এস এম ফয়েজ উদ্দিন
বন্ধুত্বের অপূর্ব আখ্যান এই ১০ সিনেমায়, দেখেছেন কি?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ