নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহিদদের প্রতি জেলা প্রশাসকের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহিদদের প্রতি জেলা প্রশাসকের শ্রদ্ধা
বুধবার, ৫ আগস্ট ২০২৬



নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহিদদের প্রতি জেলা প্রশাসকের শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে আজ ৫ আগস্ট (বুধবার) সকালে শহরের জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরবর্তীতে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ছাত্র-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের বিনিময়ে আমরা এক নতুন, বৈষম্যহীন ও স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছি। যে বীর শহিদেরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই নতুন পথ তৈরি করে গেছেন, জাতি তাঁদের এই অসামান্য অবদান চিরকাল গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “শহিদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাঁদের স্বপ্নের আত্মমর্যাদাশীল ও বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ করাই হোক আজকের দিনে আমাদের প্রধান অঙ্গীকার। জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশে দাঁড়াতে এবং শহিদ পরিবারের যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমরা সর্বদা বদ্ধপরিকর।”

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল শেষে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি, শহিদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৩:২৭   ৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহ্বান সাখাওয়াতের
বিদেশি পিস্তল-গুলিসহ ‘মানিক গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার
সাংবাদিকতায় অবদানে সম্মাননা স্মারক পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ