বুধবার, ৫ আগস্ট ২০২৬

সরিষাবাড়ীতে বিসিডিএস নতুন কমিটির আহ্বায়ক উজ্জ্বল, সদস্য সচিব জাকির

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিসিডিএস নতুন কমিটির আহ্বায়ক উজ্জ্বল, সদস্য সচিব জাকির
বুধবার, ৫ আগস্ট ২০২৬



সরিষাবাড়ীতে বিসিডিএস নতুন কমিটির আহ্বায়ক উজ্জ্বল, সদস্য সচিব জাকির

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে ১৭ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

​সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের এক বিশেষ সভায় সর্বসম্মত সম্মতিক্রমে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে জেলা শাখার নেতাদের উপস্থিতিতে নতুন এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

​মঙ্গলবার (৪ আগস্ট) জামালপুর জেলা বিসিডিএস-এর সভাপতি রমজান আলী রনজু ও সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমানের যৌথ স্বাক্ষরে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়।

​নবগঠিত কমিটিতে রবিউল করিম উজ্জ্বল-কে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন— জাকির হোসেন জাকির, দিলীপ কুমার সাহা, মামুনুর রশিদ হেলালি, আব্দুর রাজ্জাক, কামরুজ্জামান মিন্টু, মিজানুর রহমান মিজান (হাসপাতাল গেট), আব্দুস সবুর, আবু সাঈদ বাচ্চু, সুরজিৎ কুমার রায় সুমন, মিজানুর রহমান মিজান, মোহাম্মদ রঞ্জু, মোহাম্মদ রাসেল মিয়া, আবুল কালাম আজাদ, রেজাউল করিম রুমি, সুরজিৎ কুমার সাহা, মোহাম্মদ আলামিন এবং মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক।

​সভা শেষে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করে বলেন, নবগঠিত এই আহ্বায়ক কমিটি সরিষাবাড়ী উপজেলার ওষুধ ব্যবসায়ীদের সার্বিক স্বার্থ সংরক্ষণ, সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতকরণ এবং সংগঠনের গতিশীলতা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৮:৩৪:২৫   ১০ বার পঠিত