স্বনির্ভরশীল করতে আলফাডাঙ্গায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বনির্ভরশীল করতে আলফাডাঙ্গায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বুধবার, ৫ আগস্ট ২০২৬



স্বনির্ভরশীল করতে আলফাডাঙ্গায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় হতদরিদ্র ও অসচ্ছল নারীদের স্বনির্ভরশীল করে তুলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট ২০২৬) উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. আলিমুজ্জামান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া।

সভাপতির বক্তব্যে ইউএনও রিফাত নূর মৌসুমী বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উপকারভোগীদের সেলাই মেশিনের যথাযথ ব্যবহার করে আত্মকর্মসংস্থান সৃষ্টি, পরিবারের আর্থিক উন্নয়ন এবং অন্য নারীদেরও স্বাবলম্বী হওয়ার জন্য উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:০৪   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ