![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ সোলাইমান ইসলাম (২৮) ও রুবেল মিয়া (২৫) নামের দুই যুবককে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
আজ বুধবার(৫ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল পশ্চিম নলছিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সোলাইমান ও রুবেলকে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক হওয়া সোলাইমান ও রুবেল জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের বাসিন্দা। সোলাইমান ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে রুবেল একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তবে রুবেলের কোনো রাজনৈতিক পরিচয়ের তথ্য পাওয়া যায়নি।
মাদারগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২৩:২৯:১০ ৯ বার পঠিত