গণরায় বাস্তবায়ন ও সুশাসনের দাবিতে সরিষাবাড়ীতে ১১ দলীয় জোটের গণসমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণরায় বাস্তবায়ন ও সুশাসনের দাবিতে সরিষাবাড়ীতে ১১ দলীয় জোটের গণসমাবেশ
বুধবার, ৫ আগস্ট ২০২৬



গণরায় বাস্তবায়ন ও সুশাসনের দাবিতে সরিষাবাড়ীতে ১১ দলীয় জোটের গণসমাবেশ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে গণভোটের গণরায় বাস্তবায়ন, দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের সার্বিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

​সকালে কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে জোটের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হন। সেখান থেকে একটি সুশৃঙ্খল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি আরাম নগর বাজার সিএনজি স্টেশন চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সরিষাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাসুদ রানা দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জোটের শীর্ষ স্থানীয় নেতারা।

​সমাবেশে বক্তারা বলেন, “জনগণের ভোটাধিকার, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে গণভোটের রায় বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। অগণতান্ত্রিক শক্তির সকল অপচেষ্টা নস্যাৎ করে দেশবাসীর মৌলিক অধিকার ফিরিয়ে আনতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে।”

​কর্মসূচিতে ১১ দলীয় জোট এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:২৪:০৪   ৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ