সালথায় পুলিশের অভিযানে আ.লীগ নেতা পাঞ্জু মোল্যা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় পুলিশের অভিযানে আ.লীগ নেতা পাঞ্জু মোল্যা গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬



সালথায় পুলিশের অভিযানে আ.লীগ নেতা পাঞ্জু মোল্যা গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান ওরফে পাঞ্জু মোল্যা (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের মধ্য ফুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া মাহাবুবুর রহমান ওরফে পাঞ্জু মোল্যা মধ্য ফুলবাড়িয়া গ্রামের মজিবুর রহমান মোল্যার ছেলে এবং বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পাঞ্জু মোল্যাকে গ্রেপ্তার করে। পরে বিস্ফোরক আইনের মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য ফরিদপুরে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৭:৫৬   ৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ