ডেটা ইউজার ও প্রোভাইডার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি বিজ্ঞানী কবির উদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেটা ইউজার ও প্রোভাইডার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি বিজ্ঞানী কবির উদ্দিন
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬



ডেটা ইউজার ও প্রোভাইডার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি বিজ্ঞানী কবির উদ্দিন

ডেটা ইউজার ও প্রোভাইডার অ্যাওয়ার্ড অর্জন করেছেন জিওস্পেশিয়াল এক্সপার্ট বাংলাদেশি বিজ্ঞানী কবির উদ্দিন। যুক্তরাষ্ট্রের ব্রিগহাম ইয়ং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের গ্লোবাল ফ্লাড পার্টনারশিপ (জিএফপি) বার্ষিক সম্মেলনে তাকে এ মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে তিনি জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের পানি, পরিবেশ ও স্বাস্থ্য ইনস্টিটিউটে (ইউএনইউ-আইএনডব্লিউইএইচ) দুর্যোগ ও বাস্তুতন্ত্র বিষয়ক ভূ-স্থানিক বিশ্লেষণের গবেষণা ফেলো হিসেবে কর্মরত আছে।

‘ফ্রম রিসার্চ টু অপারেশনস: অ্যাডভান্সিং গ্লোবাল ফ্লুড ফোরকাস্টিং অ্যান্ড অপারেশনাল হাইড্রোলজি’ শীর্ষক এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৭৮ জন জলবিজ্ঞানী, জিওস্পেশিয়াল এক্সপাট ও পেশাজীবী অংশগ্রহণ করেন।

গ্লোবাল ফ্লাড পার্টনারশিপের স্টিয়ারিং কমিটি গবেষণালব্ধ প্রযুক্তিগত উদ্ভাবনের সঙ্গে স্থানীয় পর্যায়ের অংশীজনদের কার্যকর সংযোগ স্থাপনে বিশেষ অবদানের জন্য কবির উদ্দিনকে এ সম্মাননা প্রদান করে।

সম্মেলনে তিনি ‘বিয়ন্ড র‌্যাপিড ফ্লুড ম্যাপিং ফ্রম লোকাল টু ন্যাশনাল স্কেল ইউজিং অ্যাকশনেবল জিওস্পেশিয়াল ডেটা ফর রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড ফ্লুড শেল্টার সুইটেবিলিটি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি উপগ্রহভিত্তিক ভূ-পর্যবেক্ষণ চিত্র ও ভৌগোলিক তথ্যব্যবস্থা (জিআইএস) ব্যবহার করে বন্যার ঝুঁকি মূল্যায়ন এবং উপযুক্ত আশ্রয়কেন্দ্র চিহ্নিত করার পদ্ধতি তুলে ধরেন।

ইউএনইউ-আইএনডব্লিউইএইচ-এ যোগদানের আগে কবির উদ্দিন দুই দশকেরও বেশি সময় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিমড)-এ ডেটা বিশ্লেষক, ইন্টারন্যাশনাল চার্টার স্পেস অ্যান্ড মেজর ডিজাস্টার্স-এর প্রকল্প ব্যবস্থাপক এবং সেন্টিনেল এশিয়ার ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

স্যাটেলাইটের মাধ্যমে বন্যার জলমগ্নতা মানচিত্র তৈরিতে তার উল্লেখযোগ্য কাজ ২০০৮ সালের কোসি বন্যা, ২০১০ সালের পাকিস্তান বন্যা, ২০১৬ সালের বিহার বন্যা এবং নেপালের কাঠমান্ডু ও থামে এবং বাংলাদেশের ফেনী নদী অববাহিকায় ২০২৪ সালের বন্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও বন্যার ঝুঁকি হ্রাসে স্যাটেলাইট তথ্যের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে তিনি নেপালের জলবিজ্ঞান ও আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন।

বাংলাদেশ সময়: ১৮:১৫:৩০   ৭২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ