জাতীয় সংকটে একসঙ্গে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব: ডা. শফিকুর রহমান

প্রথম পাতা » খুলনা » জাতীয় সংকটে একসঙ্গে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব: ডা. শফিকুর রহমান
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬



জাতীয় সংকটে একসঙ্গে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে অনেক সমস্যার সমাধান সম্ভব।

আজ শুক্রবার সকালে বাগেরহাট জেলা জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেয়ার আগে সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাটের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, মনজুরুল হক রাহাদ ও অধ্যক্ষ আব্দুল আলীম এবং জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে তেলের সংকটের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সরকার ও বিরোধী দল একযোগে পদক্ষেপ নেওয়ার পরই জ্বালানি তেলের সংকট কেটে যায়। অথচ কেউ অতিরিক্ত তেল সরবরাহ করেনি। এতে বোঝা যায়, সমন্বিত উদ্যোগ অনেক সংকটের কার্যকর সমাধান দিতে পারে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। অতীতে সংসদে মারামারি, হাতাহাতি, এমনকি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সভ্য, গণতান্ত্রিক ও শালীন সংসদীয় সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়। উসকানি এলেও তারা শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার পক্ষে থাকবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এত নির্যাতন, এত হত্যাকাণ্ড ও এত মানুষের আহত হওয়ার পরও তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই। পরে তিনি বাগেরহাট কামিল মাদরাসা মাঠে আয়োজিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৮:১৪:২০   ৭২ বার পঠিত  




খুলনা’র আরও খবর


নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ