১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি

প্রথম পাতা » খেলাধুলা » ১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি
সোমবার, ১০ আগস্ট ২০২৬



১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি

১৯ রানেই নেই ২ উইকেট। তৃতীয় উইকেটে ৫০ ছাড়ানো জুটি গড়েন সাইদ আজিজ ও আহমেদ আকিল। পুরো ম্যাচে মালয়েশিয়ার ‘অর্জন’ বলতে এটুকুই। তাদের যদিও অলআউট করতে পারেনি বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি)। তবে পুরো ২০ ওভার খেললেও ৪ উইকেট হারিয়ে ১০৫ রান করতে পারে মালয়েশিয়া। জিসান আহমেদের ঝোড়ো ফিফটিতে ৭.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে ওই রান পেরিয়ে যায় বাংলাদেশ এইচপি। দুই ম্যাচের টি-টুয়েন্টির সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ এইচপি।

মিরপুরে টস জিতে আজ ব্যাট করতে নামা মালয়েশিয়া তৃতীয় ওভারে গিয়ে প্রথম উইকেট হারায়। ৫ বলে শূন্য রান করে মোহাম্মদ রুবেলের বলে বোল্ড হন সাইফ উল্লাহ। এক ওভার পর ২০ বলে ১৮ রান করা আসলাম খানকে আউট করেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

দুই ওপেনারকে হারানোর পর ৫৮ রানের জুটি গড়েন সাইদ আজিজ ও আহমেদ আকিল। দুজনই ফিরেছেন আবু হায়দারের বলে ক্যাচ দিয়ে। ৫২ বল খেলে আজিজ ৪০ আর ৩৩ বলে ৩০ রান করেন আকিল।

অল্প পুঁজি নিয়ে কোনোরকম লড়াই-ই করতে পারেনি মালয়েশিয়া। ১৯ বলে ফিফটি পেয়েছেন ওপেনার জিসান আলম। ২ চার ও ৭ ছক্কায় ২১ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি। আরেক ওপেনার জাওয়াদ আবরার ৮ বলে ২৩ রান করে আউট হন।

পরশু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৪৭   ৪ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


বাবার শেষ বিদায়ের শোকের মাঝে আইনি পদক্ষেপ নিতে পারেন মেসি
১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
কমলাপুর স্টেডিয়ামে সব দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার
ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার শীর্ষ পদে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ