কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জব্দ
সোমবার, ১০ আগস্ট ২০২৬



---

কক্সবাজার ৩৪ ও উখিয়ার ৬৪ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬ লাখ পিস ইয়াবা,  অস্ত্র ও গুলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসময় আটক হয়েছে ২ পাচারকারী।

সোমবার (১০ আগস্ট) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম খাইরুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন,  মিয়ানমার থেকে একটি মাদকের চালান ঘুমধুমের নয়াপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা হাতে থাকা ব্যাগগুলো ফেলে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগগুলো তল্লাশি করে ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি অধিনায়ক জানান, শীঘ্রই মাদকের তালিকা নতুন তালিকা হবে। অভিযান আরো জোরদার করা হয়েছে। সীমান্তে আগের তুলনায় বিজিবির সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে বলে জানান অধিনায়ক।

এদিকে, উখিয়া ৬৪ বিজিবির পালংখালী বিওপির পৃথক অভিযানে নদীপথে ইয়াবা পাচারকালে ২ জন আসামীসহ তিন লক্ষ পঞ্চাশ হাজার (৩,৫০,০০০) পিস ইয়াবা জব্দ করেছে ।

গ্রেপ্তারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কাটাখালী হাতিমারা গ্রামের বাসিন্দা নুর বশর (২২) এবং উলুবনিয়া গ্রামের বাসীন্দা আবুল ফয়েজ (২৫)।

সোমবার উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭:০৬:১২   ৭৩ বার পঠিত  




চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ