রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার, ১০ আগস্ট ২০২৬



রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক অভিযানে ২২ কেজি গাঁজাসহ মোঃ ফারুক মিয়া (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দিবাগত গভীর রাতে উপজেলার তারাবো বাজার সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ফারুক মিয়া কুমিল্লা জেলার বরুড়া থানার বড় মহেশপুর এলাকার মৃত ধনু মিয়ার ছেলে। তিনি বর্তমানে রূপগঞ্জ থানার তারাবো ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে ডিবি (ক-জোন)-এর ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানকালে তারাবো বাজারের মাসুমের গমের ঘাটের সামনের পাকা রাস্তা থেকে ফারুক মিয়াকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিস্তার রোধ ও অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার এমন অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:৫১:৩২   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ