আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সোমবার, ১০ আগস্ট ২০২৬



আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুদ্দোহা ওরফে সোহেলের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা পাঠানো, কুপ্রস্তাব, ব্ল্যাকমেইলের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

রোববার (১০ আগস্ট) সুধী সমাজ ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পৌর সদর বাজারের চুয়াল্লিশের মোড় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে কঠোর শাস্তির দাবি জানান।

গত ৬ আগস্ট শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগে বলা হয়, প্রাইভেট পড়ার সুযোগে শিক্ষক ওই শিক্ষার্থীকে আপত্তিকর কথাবার্তা ও কুপ্রস্তাব দিতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠিয়ে হয়রানি করতেন। ব্যক্তিগত ছবি দিতে চাপ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক মো. নুরুদ্দোহার বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শাহনুর জামান।

বাংলাদেশ সময়: ২২:৫৮:০০   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়
সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান
অভিবাসন ব্যয় কমিয়ে আনতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর
পরিবেশমন্ত্রীর সাথে এডিবি’র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
দ্বিতীয় বিয়ে করায় হুমকির মুখে গৃহবধূ ও স্বামী, গ্রাম ছেড়ে পলাতক দম্পতি
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী
প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সমঝোতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ