বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়
সোমবার, ১০ আগস্ট ২০২৬



বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে বিএনপি সরকার বদ্ধপরিকর।

আজ সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ উপজেলার তেঘুরিয়া ও কোণ্ডা ইউনিয়নে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজি বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা আমাদের নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছি। স্থানীয় নির্বাচনসহ অন্যান্য উন্নয়ন কাজ এবং বিভিন্ন সুবিধার যে দাবিগুলো রয়েছেÑআমরা সেগুলো শুনবো ও তা বাস্তবায়ন করবো। আশা করি এই পথচলায় আপনাদের সকলের পূর্ণ সহযোগিতা পাবো।

তিনি আরও বলেন, বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেÑএই কথাটি আপনাদের সবসময় বিশ্বাস রাখতে হবে। আপনারা আমাকে মনোনীত করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের সব জনকল্যাণমুখী কার্যক্রম চলমান রেখেছি এবং যা প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করার প্রাণপণ চেষ্টা করছি। আমরা শুধু আপনাদের দোয়া ও সমর্থন কামনা করি।

অনুষ্ঠানে স্থানীয় তেঘুরিয়া ও কোণ্ডা ইউনিয়নের শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময় কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৩৫   ৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ