জাতীয়তাবাদী দলের কল্যাণমুখী রাজনীতি ছড়িয়ে দিতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয়তাবাদী দলের কল্যাণমুখী রাজনীতি ছড়িয়ে দিতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬



জাতীয়তাবাদী দলের কল্যাণমুখী রাজনীতি ছড়িয়ে দিতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কল্যাণমুখী রাজনীতির ধারা সারাদেশে ছড়িয়ে দিতে চাই।

স্বাধীনতা উত্তর সময়ে নাটোর থেকে মন্ত্রি পরিষদের প্রথম সদস্য, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বাবা ফজলুর রহমান পটলের দশম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে আজ মঙ্গলবার বিকেলে লালপুর উপজেলার শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল মাঠে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের জন্যে কাজ করে, দেশের মানুষের জন্যে কাজ করে। দেশ ও মানুষের জন্যে কল্যাণকর-এমন ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার জন্যে কাজ করে যেতে চাই।

ফারাজানা শারমীন আরও বলেন, ফজলুর রহমান পটল ক্ষণজন্মা রাজনীতিবিদ। জনবান্ধব এই রাজনীতিবিদ নিজের এলাকা ছাড়িয়ে সারাদেশের জন্যে কাজ করেছেন। তার দেখানো পথে, তার নীতি ও আদর্শ ধারণ করে আমিও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পুর সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ এবং যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩৪   ৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ