হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর
বুধবার, ১২ আগস্ট ২০২৬



হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর

হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার, স্থানীয় জনগোষ্ঠী, বনকর্মী, গবেষক, শিক্ষার্থী, তরুণ প্রজন্ম, গণমাধ্যম ও বেসরকারি সংস্থাসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদফতরের সম্মেলন কক্ষে বিশ্ব হাতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পরিবেশমন্ত্রী বলেন, হাতির আবাসস্থল রক্ষা মানে শুধু হাতিকে রক্ষা করা নয়; এর মাধ্যমে বন, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের ভবিষ্যৎও সুরক্ষিত হয়।

মন্ত্রী জানান, ২০১৫ সালের জরিপ অনুযায়ী দেশে স্থায়ীভাবে বসবাসকারী বন্য হাতি ছিল ২৬৮টি, পরিযায়ী হাতি ৯৩টি এবং পোষা হাতি ৯৬টি। হাতির সংখ্যা ও বর্তমান পরিস্থিতি জানতে ২০২৭ সালের মধ্যে নতুন করে হাতি জরিপের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, হাতি সংরক্ষণে বাংলাদেশ Elephant Conservation Action Plan (২০১৮–২০২৭) প্রণয়ন করেছে। এতে ৪০টি অগ্রাধিকার কার্যক্রম চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মানুষ-হাতি সংঘাত কমাতে হাতি অধ্যুষিত এলাকায় ১৫৯টি Elephant Response Team (ERT) গঠন করা হয়েছে।

মানুষ-হাতি সংঘাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ২০১২ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত হাতির আক্রমণে নিহত ৩২২ জনের পরিবার, আহত ১৬৯ জন এবং ঘরবাড়ি ও ফসলের ক্ষতিগ্রস্ত ৩ হাজার ২১৫টি পরিবারকে মোট প্রায় ১৩ কোটি ৭৭ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জন্য বন অধিদফতরকে নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৪৭   ৬২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ