মধুখালীতে মর্মান্তিক পরিণতি শেষ পর্যন্ত মারা গেলেন ইলেকট্রিক মিস্ত্রি আদিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে মর্মান্তিক পরিণতি শেষ পর্যন্ত মারা গেলেন ইলেকট্রিক মিস্ত্রি আদিব
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬



মধুখালীতে মর্মান্তিক পরিণতি শেষ পর্যন্ত মারা গেলেন ইলেকট্রিক মিস্ত্রি আদিব

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে চারতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত ইলেকট্রিক মিস্ত্রি মো. আদিব (২০) শেষ পর্যন্ত মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার মগবাজারের রাজমনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আদিব মধুখালী পৌরসভার শ্রীপুর এলাকার বাসিন্দা আনোয়ার শেখের ছেলে।
এর আগে মঙ্গলবার বিকেলে মধুখালী বাজারের একটি চারতলা ভবনে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে পড়ে গুরুতর আহত হন আদিব। পরে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়।
মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরদিন বুধবার সকালে হাসপাতালের চিকিৎসকরা স্বজনদের জানান, আদিব মারা গেছেন। পরে ডেথ সার্টিফিকেট দিয়ে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তার মৃত্যুর খবর স্থানীয় এলাকাবাসী ও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
এরপর স্বজনরা অ্যাম্বুলেন্সে করে আদিবকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে স্বজনরা লক্ষ্য করেন, আদিবের হাত নড়ছে। বিষয়টি বুঝতে পেরে তাকে আবার ঢাকায় নিয়ে মগবাজারের রাজমনি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
এ সময় মধুখালী পৌরসভার সাবেক কাউন্সিলর কবির মন্ডল আদিব জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আদিব। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৬:০৬:০৭   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)
সদরপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী রাইসা আফরিনের জানাজা-দাফন সম্পন্ন
জামালপুরে বিদ্যুতের হাহাকার, তীব্র ক্ষোভের মুখে পল্লী বিদ্যুৎ
গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক সাড়ে ৪ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট
জামিনে মুক্ত হয়েই জেলগেটে ফের গ্রেপ্তার মাদারগঞ্জের তাঁতী লীগ নেতা এনামুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ