সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনায় জামায়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনায় জামায়াত
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬



সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনায় জামায়াত

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ায় সমালোচনা করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা দিয়ে এ নিয়ে কথা বলেন ঐক্যের সমন্বয়ক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এস এম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ‘আবার শুনতেছি বিএনপি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বসছেন। এখনও কাকে প্রার্থী দেবেন আমরা বা জাতি জানতে পারেনি। কারণ ওনাদের মধ্যে প্রার্থী বাছাইয়ের যে সংকট আমরা লক্ষ্য করছি।’

যোগ্য প্রার্থী দিতে না পারা বিএনপির ‘দৈন্যতা’ বলে মন্তব্য করেন এই জামায়াত নেতা। তিনি বলেন, ‘সে জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল অলি সাহেব যোগ্য।’

সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘আর একটা বিষয়ে আমরা প্রতিবাদও করতে চাই। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা। এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতে রেকর্ড আমাদের জানা নাই। তো এই কাজটি ওনারা করছেন। তাহলে ওনারা গণতন্ত্রকে কিভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, নাহলে আমি স্বৈরতন্ত্র।’

তিনি জানান, পাঁচ মাস বা ছয় মাসের কার্যক্রমে অতীত থেকে কোনো পরিবর্তন নাই, ওনাদের মহাসচিব বলে দিয়েছেন।

‘তো আমাদের আর নতুন করে বক্তব্য দরকার নেই। মহাসচিবের বক্তব্য, ফখরুল সাহেব যেভাবে বক্তব্য দিয়েছেন, এটা জাতি জেনে গেছে। তো বোঝা যাচ্ছে যে ওনারা আসলে পরিবর্তন চান না বলেই পরিবর্তন হচ্ছে না।’

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক জানান, অলি আহমদের মনোনয়নপত্রে জামায়াত আমির শফিকুর রহমান প্রস্তাবক ও এনসিপির আব্দুল্লাহ আল আমিন সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন।

অলি আহমদকে যোগ্য প্রার্থী উল্লেখ করে তিনি দাবি করেন, সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে জয়ী হতেন জামায়াত জোটের প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:১২   ৫৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ