প্রধানমন্ত্রীর জাপান-ভারত সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর জাপান-ভারত সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬



প্রধানমন্ত্রীর জাপান-ভারত সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান ও ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর আসন্ন জাপান ও ভারত সফরের সময়সূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, এখন পর্যন্ত কোনো সফরের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হয়নি।

আরও পড়ুন মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

শামা ওবায়েদ বলেন, কবে সফর হবে তার দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

এটি দুই দেশের জন্যই একটি সুবিধাজনক সময়ের ওপর নির্ভর করে। প্রধানমন্ত্রী বর্তমানে তার নানা কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন।

দুই দেশের সরকারের সঙ্গে আলোচনা করেই একটি মানানসই সময়ে সফরের তারিখ চূড়ান্ত করা হবে।

এ ছাড়া ব্রিকস সম্মেলনে যোগদান বা ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সফরের বিষয়টিও সময় ও সুযোগ অনুযায়ী আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে বলে তিনি ইঙ্গিত দেন।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৪৮   ৫৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ