ফরিদপুর পৌরসভায় দরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ ও বিদ্যালয়ে পানির উপকরণ বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর পৌরসভায় দরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ ও বিদ্যালয়ে পানির উপকরণ বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬



ফরিদপুর পৌরসভায় দরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ ও বিদ্যালয়ে পানির উপকরণ বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর পৌরসভার সমাজ উন্নয়ন শাখার উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ফরিদপুর পৌরসভায় এ ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াসুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তাকর্মচারীরা।
ক্ষুদ্রঋণ বিতরণকালে সংশ্লিষ্টরা জানান, এ ঋণের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষ আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগ করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি নিজেদের ও পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।
এদিকে, একই অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার ১৩টি পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে জগ, গ্লাস ও পানির ফিল্টার বিতরণ করা হয়।
পৌরসভার এ উদ্যোগকে দরিদ্র ও অসহায় মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুপেয় পানির সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৮:০৩:৩১   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ