‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬



‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো রাজধানীর নভোথিয়েটারে আয়োজন করা হবে।

আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেলার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গতকাল বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক, উদ্ভাবক ও বিজ্ঞানী এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান স্টল স্থাপন করে তাদের উদ্ভাবন ও কার্যক্রম প্রদর্শন করবে।

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা স্পিলবাউন্ড কমিউনিকেশনসের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৫৭   ৫৭ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ