বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬



বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা

নারায়ণগঞ্জের বন্দরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম।

সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমান, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. আলাউল কবির দিপুসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, হাসপাতালের বিভিন্ন সমস্যা এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আলোচনা করা হয়।

এ সময় হাসপাতালে রোগ নির্ণয়ের সুবিধা বাড়াতে একটি ইকো মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন এমপি অ্যাডভোকেট আবুল কালাম।

এছাড়া সভায় ডেঙ্গু ও হামসহ বিভিন্ন সংক্রামক রোগের বর্তমান পরিস্থিতি, রোগ প্রতিরোধে করণীয়, জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:২০   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ