সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬



সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৭২ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এই অভিযানগুলো পরিচালিত হয়।

প্রথম অভিযানটি পরিচালিত হয় ১৩ আগস্ট ভোর ০৫:১০ ঘটিকায়। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ শাহ আলম, এএসআই (নিঃ) মোঃ মোস্তাক আহম্মেদ ও এএসআই (নিঃ) আবু সাঈমের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম আদমজী নতুন বাজারস্থ সোনা মিয়া মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এখান থেকে ১৫০ পিস ইয়াবাসহ দুই সক্রিয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

মোঃ রমজান আলী (২৯): পিতা- মৃত সাবু মিয়া (বর্তমান ঠিকানা: সোনা মিয়া মার্কেট, মরণ খাঁ এর বাড়ির ভাড়াটিয়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ)।

মোঃ শাহীন (২৭): পিতা- মোঃ মুছা মিয়া (বর্তমান ঠিকানা: ভান্ডারীপুল, বাবু কমিশনারের বাড়ির ভাড়াটিয়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ)।

অন্যদিকে, গত ১২ আগস্ট রাত ১৯:৩০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের আদর্শনগর মেলার মাঠ সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে ২২ পিস ইয়াবাসহ আরও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন এসআই (নিঃ) মোঃ মনির হোসাইন।

তারা হলেন—

মোঃ সাব্বির (২৫): পিতা- মৃত খোকন (বর্তমান ঠিকানা: নয়াআটি মুক্তিনগর, জাফর সাহেবের বাড়ির ভাড়াটিয়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ)।

মোঃ জুয়েল হোসেন (২৬): পিতা- বিল্লাল হোসেন (বর্তমান ঠিকানা: উত্তর রসুলবাগ, ৩ নং ওয়ার্ড, জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ)।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়:

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু করা হয়েছে। মাদকের আস্তানা উপড়ে ফেলতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০:০২:৪৫   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ