![]()
মধুখালী প্রতিনিধিঃ পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে ফরিদপুরের মধুখালীতে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ফলজ (লিচু) গাছের চারা ও ফুটবল বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মধুখালী উপজেলা ও পৌর সদরের ১০টি এতিমখানা মাদ্রাসায় ফলজ গাছের চারা ও ফুটবল বিতরণ করে আন নাসর সংগঠন। বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য সালেহীন সোয়াদ সাম্মী, হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, রাসেল রানা, সুরাইয়া আলী উর্মি, মোঃ সোহাগ মন্ডল, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সাব্বির শেখসহ বিতরণরত মাদ্রাসার মোহতামিম ও মাদ্রাসা শিক্ষার্থীরা। এ সময় আন নাসর সংগঠনের সভাপতি সালেহীন সোয়াদ সাম্মী বলেন, এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত খেলাধুলার সুবিধার্থে একটি করে ফুটবল বিতরন করা হয়। এছারা বৃক্ষরোপণে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিতরণ করা চারাগুলো যথাযথ পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়
বাংলাদেশ সময়: ১৯:৪৬:০৭ ৮ বার পঠিত