সদরপুরে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬



সদরপুরে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় কৃষ্ণপুর মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন করেন সদরপুর উপজেলা কর্মকর্তা মো. শরীফ শাওন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস এবং ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান (বুলবুল) সরদার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফ শাওন বলেন, “খেলাধুলা, অনুশীলন ও শরীরচর্চায় অংশগ্রহণের মাধ্যমে তরুণদের মাদককে না বলতে হবে। তরুণরা পড়াশোনার পাশাপাশি যত বেশি খেলাধুলায় মনোযোগী হবে, ততই সামাজিক অবক্ষয়ের অন্যতম মাধ্যম জীবনঘাতী মাদক সমাজ থেকে দূর হবে।”

তিনি আরও বলেন, “সরকার শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলা ও শরীরচর্চায় উৎসাহিত করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। সারা বাংলাদেশের স্কুল-কলেজের আনাচে-কানাচে ক্রীড়া অনুশীলন ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। যারা খেলাধুলায় পারদর্শী, তাদের আরও সামনে এগিয়ে নেওয়া হবে।”

কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি এস এম কামরুজ্জামান মামুন তালুকদারের সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্টের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ ফুটবল টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৫৩   ২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে অসহায় ব্যক্তির দোকান দখল করে বিএনপির কার্যালয় বানানোর অভিযোগ
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪০ সন্দেহভাজন হাম রোগী, মোট শনাক্ত ৪৫৭১
ফরিদপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সদরপুরে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত
মধুখালীতে আন নাসর-এর উদ্যোগে এতিমখানা ও মাদ্রাসায় চারা গাছ ও ফুটবল বিতরণ
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
তার্কিশ এয়ারলাইন্স হাফ ম্যারাথন ১৮ সেপ্টেম্বর
দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী
ভারতের প্রতি নেতিবাচক ধারণা পোষণকারী মানুষের সংখ্যা বাংলাদেশে বেড়েছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ