শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
শনিবার, ৩ অক্টোবর ২০২৬



শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শনিবার (৩ অক্টোবর) শীতলক্ষ্যা নদীতে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

অনেকে নৌকায় করে নদীতে ভেসে থেকেও প্রতিযোগিতা উপভোগ করেন। দীর্ঘদিন পর এমন আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।

কাঞ্চন পৌর বিএনপির উদ্যোগে শিমুলিয়া ঘাট থেকে কাঞ্চন বাজার ঘাট পর্যন্ত এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে ছোট-বড় মিলিয়ে ২৫টি নৌকা অংশ নেয় বলে আয়োজকেরা জানিয়েছেন।

নৌকা বাইচকে ঘিরে দিঘুলিয়া, কেরাবো, কলাতলী, বান্টি, কাঞ্চনসহ আশপাশের এলাকায় কয়েক দিন ধরে উৎসবের পরিবেশ বিরাজ করছিল। প্রতিযোগিতার জন্য নৌকা তৈরিতেও ব্যস্ত সময় পার করেন কারিগররা।

নৌকা বাইচের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারের মধ্যে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশার ছিল।

স্থানীয়রা বলেন, এক সময় বর্ষা মৌসুমে গ্রামবাংলার নদী, খাল-বিল ও জলাশয়ে নিয়মিত নৌকা বাইচের আয়োজন হতো। ঢাক-ঢোল আর বৈঠার ছন্দে মুখর হয়ে উঠত চারপাশ। তবে জলাশয় ভরাট, নদী-খাল সংকুচিত হওয়া এবং বিভিন্ন আবাসন প্রকল্প গড়ে ওঠায় এ ঐতিহ্যবাহী আয়োজন অনেকটা হারিয়ে যেতে বসেছে।

দীর্ঘ ১৫ বছর পর নৌকা বাইচ দেখতে দূর-দূরান্ত থেকে আসা দর্শকেরা বলেন, এমন আয়োজন তাদের শৈশবের গ্রামবাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দিয়েছে। ভবিষ্যতেও নিয়মিত নৌকা বাইচসহ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করার দাবি জানান তারা।

দর্শকেরা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:১৭   ১৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ