কালকিনিতে ককটেল বিস্ফোরণে মাদ্রাসার ৭ শিক্ষার্থী আহত, ১ জন ঢাকায় প্রেরিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে ককটেল বিস্ফোরণে মাদ্রাসার ৭ শিক্ষার্থী আহত, ১ জন ঢাকায় প্রেরিত
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



কালকিনিতে ককটেল বিস্ফোরণে মাদ্রাসার ৭ শিক্ষার্থী আহত, ১ জন ঢাকায় প্রেরিত

কাল‌কি‌নি ​প্র‌তি‌নি‌ধি : মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি বসতঘরের সিঁড়িতে থাকা ককটেল বিস্ফোরণে গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার সাতজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক, এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ১০টার দিকে মাদ্রাসার টিফিনের বিরতি চলাকালীন শিক্ষার্থীরা নাস্তা করার উদ্দেশ্যে পাশের ইমন সরদারের বসতঘরের দিকে যায়। সেখানে ঘরের দরজার সিঁড়ির গোড়ায় পড়ে থাকা একটি পরিত্যক্ত ককটেল শিক্ষার্থীরা নাড়াচাড়া করতে গেলে হঠাৎ সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই সাতজন শিক্ষার্থী আহত হয়।

ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

সংবাদ পেয়ে মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখেন।

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। ককটেলটি সেখানে কীভাবে এল এবং ঘটনার পেছনে কারা জড়িত,তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৪৬   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকি‌নি‌তে পল্লী চিকিৎসকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফতুল্লায় পুলিশের ওপর গুলি: অস্ত্র-ম্যাগাজিনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আহত ৪
গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল
‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
গাজা পরিকল্পনা নিয়ে ইসরাইল সফর করবেন ট্রাম্পের জামাতা কুশনার
বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে - আমির খসরু
মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ‘মাস্তুল ফাউন্ডেশন’: ভূমিমন্ত্রী
চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে: ত্রাণমন্ত্রী
সুনামগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব শীর্ষক গোলটেবিল বৈঠক
বগুড়ায় শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের অর্থ হস্তান্তরের উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ