বেগম খালেদা জিয়ার সমাধিতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেগম খালেদা জিয়ার সমাধিতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



বেগম খালেদা জিয়ার সমাধিতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ দুপুরে প্রশাসকের নেতৃত্বে ডিএনসিসির কর্মকর্তারা রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুর পর তাঁকে ঢাকার জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৪:২৬   ৫৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ