বগুড়ায় শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের অর্থ হস্তান্তরের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের অর্থ হস্তান্তরের উদ্বোধন
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



বগুড়ায় শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের অর্থ হস্তান্তরের উদ্বোধন

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ‘ইএফটি’ ও ‘আইবাস’ এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজিত আজ শনিবার রাজধানীর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এ বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় একযোগে সম্প্রচার করা হয়।

কেন্দ্রীয় আয়োজনের অংশ হিসেবে আজ সকালে বগুড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষক-কর্মচারীরা অনুষ্ঠানে যুক্ত হন।

বগুড়ায় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।

এরআগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সায়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নির্ধারিত সময়ে উৎসবমুখর, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে জেলা পর্যায়ের সব কার্যক্রম সুসম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছিল।

ইএফটি ও ডিজিটাল ব্যবস্থা চালু হওয়ার ফলে অবসরপ্রাপ্ত শিক্ষকরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সরাসরি নিজ নিজ অ্যাকাউন্টে তাদের প্রাপ্য অর্থ পাবেন।

বাংলাদেশ সময়: ১৬:২৮:১১   ৬৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ