মধুখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নানা আয়োজন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নানা আয়োজন
রবিবার, ১৬ আগস্ট ২০২৬



মধুখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নানা আয়োজন

মধুখালী প্রতিনিধি : রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে, সারা দেশের ন্যায় ফরিদপুর মধুখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উদ্বোধন,আলোচনা ও পদক প্রদান বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
১৬ আগস্ট রবিবার সকাল ১০ টার সময় মধুখালী উপজেলা হল রুমে এই আয়োজন সম্পন্ন করা হয়।
আলোচনা পূর্বে সড়ক রেলি ও উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু,মধুখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, মধুখালী উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান সুমন সহ আরো অনেকে।
অনুষ্ঠানের সেরা মৎস্য চাষী হিসেবে, মেহেদী হাসান মুন্নু, রবিউল মল্লিক ও কামরুল কে ক্রেস্ট প্রদান করা হয়।
১৬ই আগস্ট হতে ৩০ আগস্ট পর্যন্ত,দেশে মৎস্যে স্বনির্ভর করতে দেশব্যাপী মৎস্য পক্ষ উদযাপনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৮:৫৩   ৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ