খালেদা জিয়ার উদ্যোগে মেয়েদের শিক্ষায় বড় পরিবর্তন এসেছিল: শামা ওবায়েদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার উদ্যোগে মেয়েদের শিক্ষায় বড় পরিবর্তন এসেছিল: শামা ওবায়েদ
রবিবার, ১৬ আগস্ট ২০২৬



খালেদা জিয়ার উদ্যোগে মেয়েদের শিক্ষায় বড় পরিবর্তন এসেছিল: শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম বাংলাদেশে মেয়েদের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন। এর মাধ্যমে তিনি শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘তার সুযোগ্য পুত্র ও উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে শিক্ষার সুযোগ আরও চার বছর বাড়িয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত নিয়ে গেছেন।’

বর্তমান শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছে। এই অবস্থার পরিবর্তন করতে হবে। শিক্ষা খাতকে এগিয়ে নিতে বর্তমান অর্থবছরের বাজেটে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিনুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহা. তাশেম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:০৮   ২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কুতুবপুরে বায়ুদূষণের দায়ে ৩ রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সদরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
বোয়ালমারী হিসাবরক্ষণ অফিসের অডিটরের বিরুদ্ধে শিক্ষকের নিকট থেকে ঘুষ নেওয়ার অভিযোগ
সরিষাবাড়ীতে মনোহরী বণিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন: রঞ্জু সভাপতি, ঝন্টু সম্পাদক
নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণ
ভুল প্রচার সামাজিক মাধ্যমে: সরিষাবাড়ীতে সৎ মা নয়, প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় পালিয়েছিল তরুণ
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রচলিত সংবিধান অনুযায়ীই আমাদের চলতে হবে : গয়েশ্বর চন্দ্র রায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ