নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
রবিবার, ১৬ আগস্ট ২০২৬



নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি

বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ জনদুর্ভোগের জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার নিজেদের ব্যর্থতা ও জনদুর্ভোগ আড়াল করতে বিরোধী দলের ওপর দায় চাপিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করছে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী জনদুর্ভোগ ও সরকারের ব্যর্থতাকে আড়াল করতে বিরোধী দলের ওপর সব দায় চাপাতে গিয়ে অহেতুক বিতর্ক তৈরি করেছেন। সরকারের মূল বিষয়গুলো আড়াল করার একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি।

তিনি বলেন, ১৭ বছর যাদের আপনারা নেতারা খুঁজে পাননি, কারণ তারা মাঠ থেকে খোঁজেননি, বরং টেলিভিশনে খুঁজেছেন। প্রধানমন্ত্রীর মুখ থেকে নতুন করে এমন কথা শুনতে হচ্ছে। লন্ডন থেকে ফিরে এসে তিনি নতুন নজির স্থাপন করেছেন।

জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলকে প্রধানমন্ত্রীর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানের প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, এই পরিকল্পনা আমরা গত ২১ মে সংসদে ১০ দফা প্রস্তাবের মাধ্যমে দিয়েছিলাম। সেখানে জ্বালানি সংকট সমাধানের বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল।

সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ২১ মে দেয়া ১০ দফা প্রস্তাবের কোনটি সরকার এখন পর্যন্ত বাস্তবায়ন করেছে? আমরা কথার চেয়ে কাজের বাস্তবায়ন দেখতে চাই।

বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, হারিকেনের সঙ্গে ফ্যান চলছে—এটা কোনো যুক্তি হতে পারে না। যুক্তি হতে হবে তথ্যভিত্তিক। রাজনৈতিক ব্যঙ্গ দিয়ে গ্যাস, তেল বা বিদ্যুৎ সংকটের সমাধান করা যাবে না। এর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে রাজনৈতিক বক্তব্য বা পরস্পরকে দোষারোপ না করে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৭   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
জামালপুরে গাঁজাসহ মাদক দম্পতি গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ