সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন
সোমবার, ১৭ আগস্ট ২০২৬



বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন

দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে পরিবেশবান্ধব বিন্নি ঘাস ব্যবহারের সম্ভব্যতা যাচাই করতে কারিগরি কমিটি গঠন করেছে সরকার।

সোমবার রাত সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভায় এ কমিটি গঠন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব শাহাদাৎ স্বাধীন।

তিনি বলেন, বৈঠকে বিন্নি ঘাস কোন কোন প্রকল্পে ব্যবহার করা যেতে পারে তা বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ টেকনিক্যাল কমিটি সব কিছু পর্যালোচনা করবে।

বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্নি ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী সামনে এ ঘাসের উপযোগিতা বিস্তারিত উপস্থাপন করা হয়।

বৈঠকে বলা হয়েছে- বিশ্বের বিভিন্ন দেশে বাঁধ ভাঙন মোকাবিলায় এ বিন্না ঘাসের ব্যবহার হচ্ছে। বিন্না ঘাসের লম্বা মূল বা শিকড় খুব দ্রুত মাটির গভীরে প্রবেশ করে এবং মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে। প্রচণ্ড ঠান্ডা ও তীব্র গরমসহ প্রতিকূল পরিবেশেও এই ঘাস বেঁচে থাকতে পারে। পানিতে ডুবে থাকলেও এটি পচে না এবং লবণাক্ত পানিতেও টিকে থাকতে পারে।

বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ ঘাসের ব্যবহার বিষয়ে একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপ প্রেসসচিব।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহণ প্রতিমন্ত্রী রাজিব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৭:১২   ৬ বার পঠিত