সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণায় সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণায় সাখাওয়াত
সোমবার, ১৭ আগস্ট ২০২৬



সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণায় সাখাওয়াত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান।

মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম ময়ূর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলজার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রচারণায় শিক্ষার্থীদের ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।

এদিকে একই বিদ্যালয়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিনামূল্যে টিকাদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:২২   ৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি
ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ